Saturday, March 14, 2026

লকডাউনের ভবিষ্যৎ নিয়ে বৈঠক চলছে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর

Date:

Share post:

লকডাউন নিয়ে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত শোনার পর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দুপুরে দু’জন আলোচনায় বসেছেন বলে খবর। প্রসঙ্গত, চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার আগেই বেশিরভাগ রাজ্যই স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে, অর্থনীতিকে স্বাভাবিক করতে প্রয়োজনীয় সতর্কতা বজায় রেখে সব দোকানপাট চালু করে দেওয়া হোক। শুধুমাত্র যেখানে সংক্রমণ বেশি, সেই অংশকে রাখা হোক লকডাউনের আওতায়। রাজ্যগুলির এ ধরনের মতামত পাওয়ার পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর লকডাউনের ফলে কতখানি সুফল পাওয়া গেল এবং সমস্যা মোকাবিলা হচ্ছে কিনা, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা বৈঠক করেছে। প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকে আগামী ১ জুন থেকে জীবনযাপনের রূপরেখা কী হবে তা নিয়ে

আলোচনা হবে৷ লকডাউন ফের রাখা হবে কি না, তা নিয়েও সিদ্ধান্ত হবে এই বৈঠকে৷

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...