Thursday, May 14, 2026

নেহা কক্করের গান গেয়ে ভাইরাল আরেক ‘রানু’ চাঁদমণি

Date:

Share post:

নিতান্ত সাধারণ এক আদিবাসী কন্যা। কিন্তু নেহা কক্করের গান যে সুরে, যে উচ্চারণে, যে গায়কিতে তিনি গেয়েছেনে তা সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। অনেকেই তাঁর তুলনা করছেন রানু মণ্ডলের সঙ্গে। যেভাবে স্টেশনে বসে থাকা একজন প্রৌঢ়া লতা মঙ্গেশকরের গান গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন, তাঁর ভিডিও ভাইরাল হয়েছিল সর্বত্র। তিনি ডাক পেয়েছিলেন বলিউডে। সুযোগ পেয়েছিলেন হিমেশ রেশামিয়া সঙ্গে গান গাওয়ার। এই সাঁওতালি কন্যা চাঁদমণি হেমব্রমের ‘ও হামসফর’ গানটিও কিন্তু এরইমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করিনি “এখন বিশ্ব বাংলা সংবাদ”। তবে যে গানটি ভাইরাল হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

শুধু তাই নয়, সঠিকভাবে প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে চাঁদমণি একজন ভালো গায়িকা হওয়ার দাবি রাখেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেভাবে রানু মণ্ডলের দিকে সাহায্যের হাত এগিয়ে এসেছিল তেমন কি আসবে চাঁদমণির দিকে? অনেকে বলছেন রানু-ঝড় যখন উঠেছিল, তখন রানু নিজেও সেই ঝড়ে বেশ বেসামাল হয়ে গিয়েছিলেন। যার ফলে একসময় যাঁরা তাঁকে সাহায্য করেছেন, তাঁদেরও তাচ্ছিল্য করতে পিছপা হননি রানু। সেই উদাহরণ সামনে রেখে চাঁদমণির দিকে কেউ সাহায্যের হাত বাড়াবেন কি? আবার এটাও ঠিক সবাই তো সমান হন না। এই আদিবাসী তরুণীর যদি সাহায্য পান তাহলে হয়তো সঙ্গীতজগত একজন দক্ষ শিল্পী পাবে বলেই সবার ধারণা।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...