Wednesday, May 6, 2026

আগুন নিয়ে খেললে ফল ভুগতে হবে, ভারতকে হুঁশিয়ারি চিনের

Date:

Share post:

একদিকে সীমান্ত নিয়ে উত্তেজনা, অন্যদিকে জি -৭ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির সম্ভাবনা। এই দুই নিয়ে বিচলিত চিন।

ভারতকে জি-৭ গোষ্ঠী অন্তর্ভুক্ত করতে সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে ক্ষুব্ধ বেজিং।
কার্যত হুঁশিয়ারির সুরেই বেজিং জানিয়েছে, ভারত আগুন নিয়ে খেলছে, যার ফল তাদের ভুগতে হবে৷

চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারত সহ আরও কয়েকটি দেশকে জি-৭-এ অন্তর্ভুক্ত করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের ক্ষতি হবে। চিনকে চাপে ফেলতেই ট্রাম্পের এই কৌশল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীমান্ত বিবাদ নিয়ে নিজেদের আরও শক্তিশালী প্রমাণ করতে আমেরিকার মতো দেশের সাহায্য নিচ্ছে ভারত। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে ভারতের বেশ কিছু সংগঠন চিনের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। কিন্তু সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। এশিয়ায় চিনের প্রভাব বাড়ছে বলে বিশ্বজুড়ে গুজব ছড়াচ্ছে একাংশ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিনের প্রভাব কমাতে এই কাজ করা হচ্ছে।

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...