Wednesday, May 6, 2026

করোনা সংক্রমণ নিয়ে সাফাই গেয়ে শ্বেতপত্র প্রকাশ চিনের

Date:

Share post:

করোনাভাইরাসের উপর শ্বেতপত্র প্রকাশ করল চিন। আন্তর্জাতিক চাপে শেষমেষ মাথা নোয়াল বেজিং। রবিবার চিন জানায়, উহানে প্রথম করোনাভাইরাস দেখা যায় ২৭শে ডিসেম্বর। এই ভাইরাস মানুষের থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে তা বোঝা যায় ১৯ জানুয়ারি।

এদিন চিন জানিয়েছে, সারাবিশ্বে করোনা ছড়িয়ে পড়ার জন্য তারা দায়ী নয়। ওই শ্বেতপত্রে নিজেদের বক্তব্য পেশ করেছে বেজিং। কার্যত ঘাড় থেকে সব দায় ঝেড়ে ফেলেছে তারা। এদিন চিনের অন্যতম গবেষক ওয়াং গুয়ংফা শ্বেতপত্র প্রকাশ করেন। তিনি জানান, অতি দ্রুত উহানের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে যান। তবে করোনাভাইরাসে যারা আক্রান্ত হয়েছিলেন তাঁদের সঙ্গে উহানের ওয়েট মার্কেটের কোনও প্রত্যক্ষ যোগ নেই। তাঁর বক্তব্য, ওই মার্কেট থেকে করোনা ছড়িয়েছে তা বলা যাবে না। বাদুড় ও প্যাঙ্গোলিন থেকে করোনা ছড়িয়েছে বলে অনেকে মনে করছেন। কিন্তু এর স্বপক্ষে প্রমাণ পাওয়া যায়নি বলে জানান গুয়ংফা।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...