Thursday, April 30, 2026

চিনা কোম্পানির শেয়ার রয়েছে, জোমাটো থেকে ইস্তফা দিলেন ৬০ যুবক

Date:

Share post:

তাঁদের সংস্থার সঙ্গে চিনের কোম্পানির চুক্তি রয়েছে। আবার চিনা কোম্পানির শেয়ার রয়েছে। ফলে এমন সংস্থায় আর কাজ করবেন না একদল দেশভক্ত যুবক। লকডাউনের কঠিন পরিস্থিতির মধ্যেও তাই চিনা কোম্পানির শেয়ার থাকা

জোমাটো থেকে কাজ ছেড়ে দিলেন শহরের ৬০ জন কর্মচারী।

লাদাখ সীমান্তে চিনের আগ্রাসন ও ২০ জন নিরস্ত্র ভারতীয় বীর জওয়ানের মৃত্যুর প্রতিবাদে ইস্তফা দিলেন তাঁরা। আজ, শনিবার এই সংস্থার বেহালা অঞ্চলের পরিষেবার সঙ্গে যুক্ত প্রায় ৬০ জন কর্মী জমায়েত হন বেহালা থানার সামনে। সেইখানেই তাঁরা ভারতীয় সেনাবাহিনীর ওপর চিনের সেনাবাহিনীর হামলায় দেশের শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদও করেন।

জোমাটো কর্মীদের একাংশ ভারতীয় পতাকা হাতে প্রতিবাদ দেখানোর সময় তাঁরা জোমাটোর স্টিকার লাগানো পোশাক খুলে ফেলেন এবং তা পুড়িয়ে ফেলে প্রতিবাদ জানান।

ইস্তফা দেওয়ার পর তাঁর জানান, ইস্তফা দিয়ে নতুন করে বেকার হওয়ার যন্ত্রণা ভোগ করতে তাঁরা রাজি আছেন, কিন্তু কোনভাবেই ভারতের সেনাবাহিনীকে আক্রমণ করা খুনি চিনের এক্তিয়ার ভুক্ত সংস্থায় নিজেদেরকে নিয়োজিত না রেখে তাঁরা খুশি। তাঁরা ভারতবাসী হিসেবে গর্বিত।

Related articles

দ্বিতীয় দফার ভোটে রাজ্যজুড়ে গ্রেফতার ৬৮৭!

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (2nd phase of West Bengal Assembly Election) জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার ছবি...

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...