Saturday, March 14, 2026

রোমহর্ষক লড়াইয়ের পর সুন্দরবনের জঙ্গলে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেলো বাঘ

Date:

Share post:

সুন্দরবন পঞ্চমুখী জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন এক মৎস্যজীবী। আর তাঁকেই তুলে নিয়ে গেলো বাঘ। নিখোঁজ মৎস্যজীবীর নাম যামিনী মিস্ত্রী (৫২)। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের পঞ্চমুখানি ২ নম্বর জঙ্গলে। নিখোঁজ মৎস্যজীবীর বাড়ি সুন্দরবন কোষ্টাল থানার লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে, সুন্দরবন জঙ্গলের নদী খাঁড়িতে মাছ-কাঁকড়া ধরতে যেতেন যামিনী মিস্ত্রী ও তাঁর সঙ্গীসাথীরা।ফিরেও আসতেন। দীর্ঘদিন ধরে এটাই ছিল তাঁর পেশা। অন্যান্য দিনের মতো লাহিড়িপুর গ্রাম থেকে তিনজন সঙ্গী মিলন মিস্ত্রী,অজিত মন্ডল ও অসিত মাঝিকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুর ২টো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নৌকা নিয়ে সুন্দরবনের পঞ্চমুখানি ২ জঙ্গলে মাছ-কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেন যামিনী মিস্ত্রী।

বিকালে সুন্দরবনের নদী খাঁড়িতে যখন সকলে মাছ-কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে যামিনীর উপর। মুহূর্তে তাঁর ঘাড়ে কামড় দিয়ে পিঠে তুলে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
যামিনী মিস্ত্রীকে চোখের সামনে বাঘ আক্রমণ করেছে দেখতে পেয়ে তাঁর তিন সঙ্গী মিলন মিস্ত্রী,অজিত মন্ডল ও অসিত মাঝি নৌকার হাল আর কাঁকড়া ধরার শিক দিয়ে বাঘের সঙ্গে তুমুল লড়াই শুরু করে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ক্ষুধার্ত নরখাদক বাঘের ভয়ঙ্কর রুদ্রমূর্তির সামনে সঙ্গীকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েও নিজেদের জীবন বাঁচানোর জন্য রণে ভঙ্গ দিতে বাধ্য হয় তাঁরা।

এদিকে বাঘ তার শিকারকে টানতে টানতে সুন্দরবনের গভীর জঙ্গলে নিয়ে চলে যায়। বিপদ হতে পেরে ভেবে যামিনী মিস্ত্রীর তিন সঙ্গী নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে তড়িঘড়ি নৌকার বৈঠা বেয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। লাহিড়ীপুর গ্রামে যামিনীর বাড়িতে যখন খবর আসে, তখন পরিবারের লোকেরা ভেঙে পড়েন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

দেখুন ভিডিও…

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...