Sunday, May 17, 2026

হাইওয়েতে প্রাক্তন তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ

Date:

Share post:

বীরভূমের ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার মধ্যবয়স্ক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। কপালে, গালে ও গলায় কাটা দাগ রয়েছে। নাম বলরাম ঘোষ। তাঁর পুত্র বিক্রম ঘোষের অভিযোগ, তাঁর বাবাকে খুন করা হয়েছে। তাঁরা খবর পেয়ে হাইরোডে গিয়ে দেহ দেখতে পান। বলরামের বাইকটি পাশেই দাঁড় করানো ছিল।

বিক্রম বলেন “বলরাম ঘোষ তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মহঃ বাজারের ব্লক সভাপতি দল থেকে বহিষ্কার করেছিলেন। তারপর তিনি আর কোনো দলে যাননি”। যদিও স্থানীয় সূত্রের খবর, বলরাম ঘোষ বিজেপিতে যোগদান করেছিলেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...