Saturday, May 16, 2026

ভাইরাস আক্রান্ত তৃণমূল বিধায়ক উদয়ন গুহ

Date:

Share post:

মঙ্গলবার রাতে ভাইরাস সংক্রমণের পজেটিভ রিপোর্ট মিলল তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। কোচবিহার পুরসভা প্রশাসক ভূষণ সিং-এর দিনহাটার পুর প্রশাসক তথা বিধায়ক উদয়ন গুহও ভাইরাস আক্রান্ত।

গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা কোচবিহার জেলা জুড়ে।সংক্রমণের তালিকায় কোচবিহার জেলার দিনহাটা মহকুমা সবার আগে রয়েছে। বাদ পড়লেন না দিনহাটার বিধায়কও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের সংক্রমণের কথা জানিয়েছেন উদয়ন গুহ। পরবর্তীতে জেলা প্রশাসন বিষয়টি স্বীকার করে নেন।
জেলা প্রশাসন সূত্রে খবর, বিধায়ক উপসর্গবিহীন। তবু তাঁর সম্পূর্ণ চিকিৎসা এবং তাঁর সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। শেষ রিপোর্ট অনুসারে, কোচবিহারে উদয়ন গুহ-সহ আরও 12 জনের শরীরে নতুন করে সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...