Saturday, May 16, 2026

আইনজীবী প্রশান্ত ভূষণ ও টুইটারের বিরুদ্ধে সুয়োমোটো মামলা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিচার বিভাগকে কলঙ্কিত করার অভিযোগে মঙ্গলবার আইনজীবী প্রশান্ত ভূষণ এবং টুইটার ইন্ডিয়ার বিরুদ্ধে সুয়োমোটো আদালত অবমাননার মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট৷ বুধবার, ২২ জুলাই বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে৷

সম্প্রতি প্রশান্ত ভূষণ একটি টুইটে বলেছিলেন,
“CJI rides a (Rs) 50 Lakh motorcycle belonging to a BJP leader at Raj Bhavan Nagpur, without a mask or helmet, at a time when he keeps the SC in Lockdown mode denying citizens their fundamental right to access Justice.”
দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে’র একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছিলো৷ সেই ছবিতে দেখা গিয়েছিলো, প্রধান বিচারপতি নাগপুরের এক বিজেপি নেতার ছেলের বিলাসবহুল একটি হার্লে ডেভিডসন মোটরবাইকে বসে আছেন কোনও হেলমেট বা মাস্ক ছাড়াই৷ সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছড়িয়ে পড়ার পর প্রশান্ত ভূষণের ওই টুইটও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ পরে প্রধান বিচারপতি সচিবালয় থেকে জানানো হয়,
প্রধান বিচারপতি ওই মোটর বাইক চালাননি৷ শুধুই হার্লে ডেভিডসন মোটরবাইকের অনুভূতি অনুভব করার জন্য বাইকে বসে ছিলেন। তিনি না’কি জানতেন না ওই মোটর বাইকের মালিক কে৷
তবে এটা এখনও পরিষ্কার নয় যে এই টুইটের জন্যই প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে, না’কি অন্য কোনও কারনে৷ বিচার বিভাগের সমালোচনা করার ব্যাপারে প্রশান্ত ভূষণের ‘খ্যাতি’ আছে৷ তিনি বলেছেন, “আমি জানি না আমার বিরুদ্ধে কেন এই মামলা হয়েছে৷”

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...