Thursday, May 14, 2026

স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি, ভর্তি সেনা হাসপাতালে

Date:

Share post:

স্থিতিশীল রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, জানাল পরিবার। তিনি দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। সেই কারণে স্বাভাবিক ভাবেই উদ্বেগ রয়েছে চিকিৎসকদের। প্রাক্তন রাষ্ট্রপতির বয়স ৮৪ বছর। ইদানিং তাঁর শরীর বিশেষ ভালো যাচ্ছিল না। সেই কারণেই তিনি হাসপাতালে যান এবং সেখানেই করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে বলে টুইটারে নিজেই জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকেই বাইরের লোকেদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রেখেছিলেন প্রণব মুখোপাধ্যায়। ১০ নম্বর রাজাজি মার্গে তাঁর বাসভবনে প্রাক্তন রাষ্ট্রপতি সঙ্গে থাকেন শুধুমাত্র তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। আর একজন দীর্ঘ দিনের পরিচারক। এর বাইরে তাঁর দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি অভিজিৎ রাই যাতায়াত করেন। ফলে তিনি কীভাবে ভাইরাস সংক্রামিত হলেন, তা নিয়েই বিষ্মিত তাঁর পরিবার। তার পরিবারের বাকি সদস্যদের কোভিড পরীক্ষার রিপোর্ট এখনও মেলেনি।

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...