Thursday, May 14, 2026

আবাসিক ভক্তদের মধ্যে ভাইরাস উপসর্গ, বন্ধ হল মায়াপুরের ইসকন মন্দির

Date:

Share post:

আবাসিক ভক্তদের মধ্যে ভাইরাস উপসর্গ। এই কারণে ফের বন্ধ হয়ে গেল মায়াপুর ইসকন মন্দির৷ গত ৯ অগস্ট থেকে আগামী এক মাসের বেশি সময় মন্দির বন্ধ থাকবে। কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

পাশাপাশি, মন্দিরের সমস্ত আবাসিক ভক্তদের ভাইরাস পরীক্ষা করানো হয়েছে মায়াপুর কমিউনিটি হাসপাতালে। এই পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে অধিকাংশ ভক্তের শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি তৈরি হয়েছে। তার ফলে প্রমাণিত যে, তাঁদের আবাসিক ভক্তরা ভাইরাসে আক্রান্ত। তাই কোনওভাবে ঝুঁকি নিতে নারাজ ইসকন মন্দির কর্তৃপক্ষ।  সংক্রমণ রুখতে তাই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, লকডাউন শিথিল হতে মন্দিরের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। এর ফলে সংক্রমণ দ্রুত ছড়ানোর আশঙ্কা থেকে যায়। সংক্রমণ ছড়ানোর আগেই পুনরায় মন্দির বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হল।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...