Tuesday, May 19, 2026

৯ দিনে মেলেনি নমুনা পরীক্ষার রিপোর্ট, পথেই মৃত্যু প্রৌঢ়ের

Date:

Share post:

১০ ধরে জ্বরে ভুগছিলেন বামনগাছির বাসিন্দা প্রৌঢ়। এরপরই ছোট জাগুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নমুনা পরীক্ষা করান। কিন্তু ৯ দিন পরেও মেলেনি সেই রিপোর্ট। এদিকে বাড়তে থাকে শ্বাসকষ্ট। প্রৌঢ়ের স্ত্রীর অভিযোগ, আশা কর্মীদের ডাকা হলেও তাঁরা কেউ এগিয়ে আসেননি। বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রী সন্ধ্যা সানি। কিন্তু অভিযোগ, বারাসত হাসপাতালে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুলেন্স। হেঁটে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।

সন্ধ্যা সানি বলেন, “বৃহস্পতিবার শ্বাসকষ্ট এবং জ্বর বাড়তে থাকে। আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান এই রোগের চিকিৎসা উত্তর ২৪ পরগনার কোনও হাসপাতালে হবে না। অ্যাম্বুলেন্স না পেয়ে হেঁটে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রাস্তাতেই মারা যান আমার স্বামী।” বাড়ির কাছেই রাস্তায় পড়ে মৃত্যু হয় প্রৌঢ়ের।এদিকে ভাইরাস সংক্রমণের ভয়ে এগিয়ে আসেনি কেউ। ফলে পথেই ২ ঘণ্টা পড়ে থাকে প্রৌঢ়ের দেহ। ২ ঘণ্টা ধরে রাস্তায় স্বামীর দেহ আগলে বসে থাকেন স্ত্রী। শেষমেষ পঞ্চায়েত সদস্যদের উদ্যোগে উদ্ধার করা হয় দেহ।

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...