Monday, May 18, 2026

সমবায় ব্যাঙ্কের কোটি কোটি টাকার ঘোটালা, বিজেপি সাংসদ অর্জুনের ঘাঁটিতে পুলিশি তল্লাশি

Date:

Share post:

ভাটপাড়া পুরসভা ও ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা তছরূপের অভিযোগে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘাঁটিতে পুলিশি তল্লাশি শুরু। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ বাহিনী আসে অর্জুনের ঘাঁটি মজদুর ভবনে। এবার সরকারিভাবে নোটিশ নিয়েই পুলিশি তল্লাশি। তিন তলার ওই প্রাসাদোপম বাড়িটিতে পুলিশের দল তিনটি ভাগে ভাগ হয়ে তল্লাশি শুরু করে। পাপ্পু সিং যে তলায় থাকেন, সেই তলার কোলাপসিবল গেট লক করা থাকায় তা ভেঙেই ঢোকে পুলিশ।

কী অভিযোগ অর্জুনের বিরুদ্ধে? জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভা ও ভাটপাড়া কো-অপারেটিভ থেকে বেআইনিভাবে টাকা সরানো হয়েছে অর্জুন সিংয়ের আত্মীয়দের নানা কোম্পানি ও ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একটি সূত্র জানাচ্ছে, তছরূপের পরিমাণ কম করে ১০০ কোটি টাকা।

ইতিমধ্যে ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের তছরূপ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, শুধু ২০১৮-২০১৯ আর্থিক বছরে ১১.৫ কোটি টাকার গরমিল। ২০১৬-১৭-র হিসাবও খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, বিরাট একটি ঘোটালা সামনে আসছে। অন্যদিকে ভাটপাড়া পুরসভার আর্থিক অনিয়মের তদন্ত করতে গিয়ে পুলিশ দেখেছে, শুধু ২০১৯ সালেই ৪.৫ কোটি টাকার গরমিল। অনুমান, তদন্ত ২০১৬ থেকে শুরু করলে তছরূপের অঙ্ক বিরাট অঙ্কে গিয়ে দাঁড়াবে। ফলে বিপদ বাড়ল অর্জুন সিং ও তার পরিবারের।

Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...