Sunday, March 15, 2026

সোনিয়া গান্ধী দায়িত্ব ছাড়তে চান, নিতে নারাজ রাহুল

Date:

Share post:

অস্বস্তিতে জাতীয় কংগ্রেস৷ দলে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে৷

অসুস্থতার কারণে দলের চেয়ারপার্সনের দায়িত্ব থেকে দ্রুত সরতে চান সোনিয়া গান্ধী।

কিন্তু ফের সভাপতির দায়িত্ব নিতে নারাজ রাহুল গান্ধী। ঘনিষ্ঠ মহলে রাহুলের বার্তা, দলের দায়িত্ব নয়, এখন যেভাবে তিনি দলের সাংসদ হিসেবে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন, তেমনই চালিয়ে যেতে চান।

রাহুলের এই মনোভাবে
নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসে চরম অস্বস্তি শুরু হয়েছে। নতুনভাবে সভাপতি নির্বাচনের এখনই কোনও সম্ভাবনা নেই। অন্তর্বর্তী চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধী দল সামাল দিচ্ছেন বটে, কিন্তু নানা ইস্যুতে দলের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেই দলের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্বের অভিমত৷ কোন বিষয়ে সুর চড়ানো হবে, কোথায় তুলনায় কম সরব হবে দল, তা ঠিক করা সমস্যাজনক হচ্ছে৷

রাহুল গান্ধী চাইছেন, সংগঠনে প্রবীণদের কিছুটা সরিয়ে নবীনদের বেশি করে সুযোগ দেওয়া হোক। দলের অভিজ্ঞ নেতাদের বক্তব্য, বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হলে অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ নেতাদেরই দরকার৷ এই মতের সমর্থক স্বয়ং সোনিয়া’ও। এর ফলে দলের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। এই টালমাটাল পরিস্থিতির জেরে আজ, শনিবার CWC বা কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার প্রস্তুতি নিয়েও তা বাতিল করা হয়েছে। আগামী ২৪ তারিখ এই বৈঠক হতে পারে৷ তবে AICC এ বিষয়ে এখনও কিছু জানায়নি৷

spot_img

Related articles

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...