Thursday, May 14, 2026

ভেজাল কিটস, ‘পিএম কেয়ারস ফান্ড’ নিয়ে নাম না করে কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তৈরি পিএম কেয়ারস ফান্ড নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাস্ক কেনা এবং ফান্ডে কত টাকা জমা পড়েছে, তার হিসাব দেওয়ার কথাও এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি বলেছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সরকার কত মাস্ক কিনেছে, তাই নিয়েও অনেকে প্রশ্ন করছেন। আমি তো প্রশ্ন করব ‘টেক কেয়ারে’ কত টাকা জমা পড়েছে, সেই হিসাবটা দিন। পশ্চিমবঙ্গ সরকার কোথা থেকে মাস্ক কিনেছে, সেই নিয়ে প্রশ্ন করার আগে এটার উত্তর দাও, এইসব ভেজাল কিটস তোমরা কোথা থেকে কিনেছিলে?’

প্রসঙ্গত, রাজ্যে মহামারি পরিস্থিতি শুরুর দিকে কেন্দ্রীয় সরকারের পাঠানো কোভিড পরীক্ষার কিট গুলি কাজ করেনি। তারপরেই তা ফিরিয়ে নেয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর।

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...