Saturday, May 16, 2026

Big Breaking: জয়েন্ট, নিট স্থগিতের দাবিতে মোদিকে ফের চিঠি মমতার

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিত রাখার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। জয়েন্ট, নিট পরীক্ষার জন্য সবরকম ব্যবস্থা করতে বলা হয়েছে রাজ্যকে। এরপরই উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী।

ওই চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থগিত রাখা হোক জয়েন্ট, নিট পরীক্ষা। সুপ্রিম কোর্ট পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন, ” এই ভয়াবহ পরিস্থিতিতে ছাত্ররা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। তাঁদের নতুন করে হতাশার মুখে ঠেলে দেওয়া ঠিক হবেনা। ছাত্রদের সুরক্ষার কথা ভাবতে হবে। পরীক্ষা হলে তাঁদের জীবনের ঝুঁকি বাড়বে।”

প্রসঙ্গত, জয়েন্ট, নিট পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে সোমবারই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। ছাত্রদের স্বার্থের কথা ভাবতে বলেন তিনি। এর আগেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা পুনর্বিবেচনার দাবি জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এমনকী ভিডিও কনফারেন্স বৈঠকে প্রধানমন্ত্রীকে সরাসরি এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছিলেন তিনি।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...