Monday, March 16, 2026

আবার শিরোনামে হাতকাটা দিলীপ! বাড়ি থেকে উদ্ধার রিভলবার, গুলি

Date:

Share post:

লেকটাউন এলাকায় এক সময় ত্রাস ছিল সে। বাম আমলের শেষ দিকে বেশ কয়েক বছর জেলও খেটেছে। কিন্তু তারপরই উধাও। সেই হাত কাটা দিলীপ ফের সক্রিয় হয়ে উঠেছে। জানা গিয়েছে, গত সোমবার অস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়ে হাতকাটা দিলীপ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দাগী দুষ্কৃতীর খোঁজ শুরু করে তারা। সোমবারই হাতেনাতে তাকে পাকড়াও করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশকে সে জানিয়েছে, অবৈধ অস্ত্র পাচারের কারবারের কাজে যুক্ত হয়েছে। তাকে সঙ্গে নিয়েই লেকটাউনে তার প্রাসাদপম বাড়িতে যায় পুলিশ। তল্লাশি শুরু করতেই পাওয়া যায় দুটি কার্তুজ ভর্তি রিভলবার।

স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে দিলিপের। অভিযোগ, এলাকায় ফের ধমকানো, চমকানো, তোলাবাজির কাজ শুরু করেছিল দিলীপ। পুলিশের অনুমান, অত্যাধুনিক পিস্তল ও ১২ রাউন্ড গুলি নিয়ে বড় কোনও অপারেশনের ছক কষেছিল সে। কী সেই অপারেশন তার খোঁজ শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, বাম আমলের অন্যতম দাগী দুষ্কৃতী দিলীপ। বোমা বাঁধতে গিয়ে উড়ে গিয়েছিল একটি হাত। সেই থেকেই নাম হয়ে যায় হাতকাটা দিলীপ। একটা সময় লেকটাউন, কালিন্দি, বাঙ্গুর, পাতিপুকুর, দক্ষিণদাঁড়ি এলাকায় দাপিয়ে বেড়াত সে। বাম আমলের শেষ পর্বে পুলিশের হাতে ধরা পড়ে জেলও খাটে। তবে গতবছর লোকসভা নির্বাচনের পরই ধীরে ধীরে সক্রিয়তা বাড়তে থাকে তার। সূত্রের খবর, গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে দিলীপ।

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...