Sunday, June 21, 2026

বাঁকুড়ায় বড় ভাঙন গেরুয়া শিবিরে, বিজেপি ছেড়ে তৃণমূলে “ঘর ওয়াপসি” বিধায়কের

Date:

Share post:

ফের বসসড় ভাঙন গেরুয়া শিবিরে। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, বলা ভালো “ঘর ওয়াপসি” হলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্যের।

আজ, শুক্রবার একঝাঁক অনুগামী নিয়ে জেলা তৃণমূল ভবনে উপস্থিত হয়ে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিলেন।
তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য বলেন, “অভিমান করেই একটা সময় তৃণমূল ছেড়েছিলাম। বিজেপিতে যোগ দেওয়া ভুল ছিল। ওখানে কাজ করার সুযোগ নেই। তাই ফের তৃণমূলে ফেরা।”

একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা সারা পৃথিবীতে কেউ করতে পারবেনা বলেও তিনি দাবি করেন তুষার কান্তি ভট্টাচার্য।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হারিয়ে জিতেছিলেন তুষার কান্তি ভট্টাচার্য। পরে শাসক দলে যোগ দেন তিনি। সেখানেও বেশিদিন থাকেননি তিনি। যোগ দেন বিজেপিতে। অবশেষে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে তৃণমূলে ফিরলেন তুষারবাবু।

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...