Monday, April 27, 2026

সুশান্ত মৃত্যু মামলা : গৌরবকে নোটিশ ইডির, যেসব প্রশ্নের মুখে পড়ছেন রিয়া

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিশ পাঠালো গৌরব আর্যকে‌। গোয়ার হোটেলে। ৩১ অগাস্টের আগে তাঁকে এজেন্সিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

একই সময় ম্যারাথন জেরা চলছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউসে সিবিআই জেরা করছে রিয়া চক্রবর্তী তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে। সূত্র থেকে জানা গেছে, সুশান্তের মামলার অন্যান্য অভিযুক্ত সিদ্ধার্থ পিটানি, নীরজ সিং, স্যামুয়েল মিরান্ডা সকলেই নাকি ডিআরডিও গেস্ট হাউজেই রয়েছেন।

রিয়ার কাছে গোয়েন্দারা জানতে চাইতে পারেন

• সুশান্ত অসুস্থ থাকা সত্ত্বেও কেন ৮ জুন রিয়া তাঁকে একা রেখে বাড়ি ফিরে এলেন?

• কেন সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছিল?

• দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে অভিনেতার মৃত্যুর কী যোগ?

• রিয়া চলে যাবার পরের ছ’দিনের মধ্যে কী এমন ঘটলো?

• রিয়া কি সুশান্তকে ওষুধ দিতেন?

• এর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কার পরামর্শের ভিত্তিতে দিতেন?

• ৮ জুন সুশান্তের বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে রিয়া কি সুশান্তের পরিবারের লোকদের জানিয়েছিলেন সুশান্তের অবসাদগ্রস্ত অবস্থার কথা?

• দিশা সালিয়ানয়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুশান্ত?

• ইউরোপ সফর নিয়ে একাধিক প্রশ্ন

• রিয়ার বিরুদ্ধে সুশান্তকে মাদক দেওয়ার অভিযোগ উঠেছে। তা কি ঠিক?

• কী কারণে মর্গে গিয়েছিলেন রিয়া? কার অনুমতিতে প্রবেশ করেছিলেন সেখানে

আপতত তিনটি কেন্দ্রীয় সংস্থার সাঁড়াশি চাপে রিয়া চক্রবর্তী। ইডি, সিবিআই, এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’র তরফে সুশান্ত মৃত্যু মামলার তদন্ত করা হচ্ছে।

Related articles

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...