Saturday, June 20, 2026

ইস্টবেঙ্গলকে শতবর্ষের উপহার দিলেন দিদি: মেহেতাব

Date:

Share post:

কার্যত অসম্ভবকে সম্ভব করলেন তিনি। যখন একটা সময় সকলেই ধরে নিয়েছিল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের আইএসএল খেলা হবে না, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত প্রচেষ্টায় আইএসএল-এর দরজা খুলে গেল লাল-হলুদ ক্লাবের জন্য। যা শুধু বাংলা নয়, ভারতীয় ফুটবল কিংবা আইএসএলের জন্য একটি ইতিবাচক দিক।

এই ঘটনা বাংলা ফুটবলে আজ উৎসবের জোয়ার এনেছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান আগেই আইএসএল-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাত ধরে এবার ইস্টবেঙ্গল আইএসএল খেলার সুযোগ পাওয়ায় শুধু লাল-হলুদ জনতা নয়, বাংলার আপামর ফুটবলপ্রেমী এবং মোহনবাগান সমর্থকরাও তাঁকে কৃতজ্ঞতা জানাচ্ছেন।

ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনও সকলের মতো মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন। এখন বিশ্ব বাংলা সংবাদ-এর ফেসবুক লাইভে এসে মেহতাব বলেন, “ইস্টবেঙ্গল-মোহনবাগান ছাড়া ভারতীয় ফুটবলের কোন অস্তিত্ব নেই। মোহনবাগান ইস্টবেঙ্গল আইএসএল খেলার সুযোগ পাওয়ায় সেটা ভারতীয় ফুটবলের জন্য একটি ভালো দিক। মান বাড়বে আইএসএলেরও। বাঙালি তার চিরাচরিত ডার্বি দেখা থেকে বঞ্চিত হবে না।”

এরপরই মেহতাব মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলা ফুটবলের জন্য, ইস্টবেঙ্গলের জন্য দিদি যেটা করলেন তাঁকে শতকোটি প্রণাম। উনি ছাড়া এ কাজ সম্ভব হতো না। অসম্ভবকে সম্ভব করার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি এ বিষয়ে তিনি নিজে নীতা আম্বানির সঙ্গে কথা বলেছেন। উনি ইস্টবেঙ্গলকে শতবর্ষের উপহার দিলেন।”

আরও পড়ুন- Breaking: এগারো বছর পর ফের চলবে কলকাতা-লন্ডন উড়ান

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...