Friday, May 15, 2026

গুরুত্ব পেয়েই কৃতিত্ব প্রমাণে মরিয়া ছত্রধর, দূরত্ব জেলা নেতৃত্বের সঙ্গে?

Date:

Share post:

দলে গুরুত্ব পেয়েই কৃতিত্ব প্রমাণে মরিয়া ছত্রধর মাহত। আর তাই নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে এক সূক্ষ্ম বিবাদের ইঙ্গিত লালগড়ে। রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো পদ পেয়েই কাজে লেগে পড়েছেন ছত্রধর মাহত। তবে ইর মধ্যেই ‘অস্বস্তি’-র কাঁটা। বুধবার, বিজেপি প্রধান তৃণমূলে যোগদান করেন। জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর এই দলবদলের কৃতিত্ব দাবি করলেও ব্লক নেতৃত্বের মতে এ ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন তাঁরাই।
লালগড় ব্লকের বেলাটিকরি পঞ্চায়েতের বিজেপি প্রধান জ্যোৎস্না টুডুর সঙ্গে এলাকার কয়েকজন বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। রাজ্য সম্পাদক ছত্রধরের উপস্থিতিতে ওই দলবদল কর্মসূচিতে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু, জেলা চেয়ারম্যান বিরবাহা সরেন, জেলা কো-অর্ডিনেটর অজিত মাহত, লালগড় ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহত প্রমুখ। ছত্রধরের দাবি, জ্যোৎস্না টুডু বার দুয়েক তাঁর বাড়িতে যান। তাঁকে সামনে রেখেই শুধু প্রধানই নন, বেলাটিকরি অঞ্চলে বিজেপি-র সমস্ত পদাধিকারী ও কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। তবে লালগড় ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহতর দাবি, বিজেপি প্রধান অঞ্চল নেতৃত্বের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বিজেপি বাকি পঞ্চায়েত সদস্যরাও কয়েকদিনের মধ্যেই তৃণমূলে যোগ দেবেন। তবে, ছত্রধরের দাবি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শ্যামল। তবে,
তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, বেলাটিকরি অঞ্চলের বিজেপি প্রধান ও নেতা-কর্মীদের সঙ্গে কয়েকদিন ধরেই দলের কথাবার্তা চলছিল। মঙ্গলবার শ্যামল তাঁকে ফোন করে জানান, বিজেপি-র লোকজন তৃণমূলে যোগ দিতে চান। অর্থাৎ জেলা নেতৃত্ব ছত্রধরের বদলে অঞ্চলের নেতার উদ্যোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...