Thursday, May 14, 2026

BREAKING: এবার করোনা আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউনের শুরু থেকেই তিনি ছিলেন পথে। কখনও মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী হয়ে, আবার কখনও নিজের দফতরের আধিকারিকদের সঙ্গে সামনে থেকে করোনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন। একইসঙ্গে শহর কলকাতার আইন-শৃঙ্খলা রক্ষা করেছেন। এবার সেই করোনাযোদ্ধা কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা মারণ ভাইরাসে আক্রান্ত।

আজ, বৃহস্পতিবার সকালেই তাঁর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানা গিয়েছে।

গত কয়েক দিন ধরেই অনুজ শর্মা কিছুটা অসুস্থ বোধ করছিলেন। করোনার মৃদু উপসর্গও দেখা দিয়েছিল তাঁর শরীরে। সামান্য জ্বরও ছিল। এর পরেই সন্দেহ হওয়ায় আর দেরি না করে গতকাল, বুধবার তিনি কোভিড টেস্ট করান। সেই রিপোর্টই এদিন পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- টেসলা-মাস্ক-বাফেটকে টপকে বিশ্বের পঞ্চম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...