Tuesday, March 17, 2026

আইপিএলে প্রথম মার্কিন ক্রিকেটার, খেলবেন শাহরুখের কেকেআরে

Date:

Share post:

আইপিএলে প্রথম মার্কিন ক্রিকেটার। পাকিস্তানজাত ফাস্ট বোলার আলি খান শনিবার কেকেআরে খেলছেন বলে জানান হলো। ইংল্যান্ডের হ্যারি গারনের পরিবর্ত খেলোয়াড় হিসাবেই আলি খান এলেন কেকেআরে।

২৯ বছরের আলি খান ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) খেলোয়াড়। সম্প্রতি টিকেআর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ান হয়। ৮ ম্যাচে ৮ উইকেট পান আলি। টিকেআর টুর্নামেন্ট চ্যাম্পিয়ান হয় টানা ১২টি ম্যাচ জিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জিতে ড্যারেন ব্র‍্যাভো বিমানে আলির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘নেক্সট স্টপ দুবাই।’

১৮ বছর বয়সে আলি পাকিস্তান থেকে আমেরিকায় যান। আমেরিকার হয়ে মাত্র ১টি ওয়ান ডে খেলেছেন। গত বছর নিলাম হওয়া খেলোয়াড়ের তালিকায় ছিলেন আলি। কিন্তু তিনি অবিক্রীত ছিলেন।

আর প্রথমবার আইপিএলে সুযোগ পেয়ে আলি বলেন, গতবার সুযোগ এলেও ব্যর্থ হই। কিন্তু বুঝতে পারি সুযোগ আসবে। ক্রিকেট সিরিয়াসলি খেলা শুরুর পর আইপিএলে খেলা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সফল হলো।

আরও পড়ুন- আরামবাগের রামকৃষ্ণ সেতুতে ধস, চাঞ্চল্য ছড়াল এলাকায়

spot_img

Related articles

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...