Friday, June 19, 2026

কেন নিজেকে চার্চিল আর রুজভেল্টের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

Date:

Share post:

নিজেকে এবার বিশ্ব বিখ্যাত দুই ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনা বিশ্ব মহামারি মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন ডেমোক্র্যাটরা। তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন অভিযোগ করছেন, করোনার বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে ইচ্ছে করেই ভুল বুঝিয়েছেন ট্রাম্প। আগাম বিপর্যয়ের কথা চেপে গিয়ে করোনাকে গুরুত্বই দিতে চাননি। সেজন্যেই আজ আমেরিকায় এত মানুষের মৃত্যু হয়েছে করোনা মহামারিতে। বিরোধীদের এই অভিযোগ চিরাচরিত স্টাইলে উড়িয়ে দিয়ে এবার পাল্টা যুক্তিতে নিজের কাজের সাফাই দিলেন ট্রাম্প। আর তা করতে গিয়ে দুই বিখ্যাত রাষ্ট্রনায়ক চার্চিল ও রুজভেল্টের সঙ্গে নিজের তুলনা টানলেন।

আমেরিকার মিশিগানে এক নির্বাচনী সমাবেশের বক্তৃতায় করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নিজের বিভিন্ন বক্তব্যের সপক্ষে যুক্তি দেন ট্রাম্প। সেই সময় তিনি দাবি করেন, এক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন, তার সঙ্গে একমাত্র তুলনা চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের ভূমিকার। ট্রাম্পের কথায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের ছাদে দাঁড়িয়ে জনগণকে শান্ত রাখার জন্য বক্তৃতা দিতেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। আর মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টও মার্কিনিদের ভীত না হওয়ার আহ্বান জানাতেন। অতীতের এই ঘটনা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, এঁদের মতই আমিও করোনা মহামারির বিপদ সম্পর্কে নিজে জেনেও মানুষ যাতে ভয় না পায়, অযথা প্যানিক না করে সেজন্য বেশি কিছু বলিনি। সাধারণ মানুষকে ভয় পাইয়ে দেওয়া নিশ্চয়ই কোনও দায়িত্বশীল রাষ্ট্রনেতার উদ্দেশ্য হতে পারে না! তাই আমি যা করেছি, ঠিকই করেছি।

আরও পড়ুন-‘কমলা আমেরিকার প্রেসিডেন্ট হলে খুব লজ্জার’, হ্যারিসকে তীব্র কটূক্তি ট্রাম্পের

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...