Thursday, May 14, 2026

অভিনেতা হয়েও ছিলেন আমিরের দেহরক্ষী, কে জানেন!

Date:

Share post:

খ্যাতি, নাম, যশের স্বপ্ন নিয়ে দেশের প্রত্যন্ত এলাকা থেকে মুম্বই পাড়ি দেন অনেকেই। তাঁদের অনেকে হারিয়ে যান। কেউ অন্ধকারে তলিয়ে যান। কেউ বা হয়ে ওঠেন তারকা।

একরাশ স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেওয়া অভিনেতা রনিত রায়। কী ঘটেছিল তাঁর সঙ্গে জানেন! তিনি দু’ বছর আমির খানের দেহরক্ষী ছিলেন। পরে অভিনেতা হিসাবে সাফল্য পান।রনিত জানিয়েছেন, যখন একরাশ স্বপ্ন নিয়ে মুম্বই এসেছিলেন, তখন স্বপ্নই ছিল। বড় বাড়ি। দামি গাড়ির। কিন্তু জীবনের সাফল্য যে এমনি আসে না বুঝতে পারেননি। ভাবতে পারেননি কতটা স্ট্রাগল অপেক্ষা করছে।

আরও পড়ুন : ট্রাম্পের কাছে ‘বিষ-চিঠি’, ধৃত সন্দেহভাজন মহিলা

শুরু শুরুতে অভিনয়ের চেষ্টা করলেও বলিউডে সমস্ত ছবি ফ্লপ হয়ে যায়। আর ফ্লপ হিরোর জায়গা সিরিয়ালেও হয় না। মুম্বইয়ে টিকে থাকার চেষ্টায় যখন কাজ খুঁজছেন, ছোটখাটো রোল তখনই ঘটনাক্রমে হয়ে যান আমিরের দেহরক্ষী। দু’বছর ছিলেন তিনি মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে।খুব কাছ থেকে দেখেছিলেন কাজের প্রতি আমিরের প্যাশন। পরিশ্রমী মানসিকতা। শিখেছিলেন। আর তার পর আমির খানই তাঁর কাজের জন্য চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন : মহামারির জের, টাকা নেই, বিক্রির মুখে হাজারেরও বেশি বেসরকারি স্কুল

সৌভাগ্যবশত একতা কাপুর তাঁকে সিরিয়ালে সুযোগ দেন। যে দুটো সিরিয়ালে রনিত অভিনয় করেছিলেন সেগুলো জনপ্রিয় হয়েছিল। এরপর অভিনেতা হিসেবে তাঁর পরিচিতি নিয়ে সমস্যা হয়নি।ফিল্মফেয়ার-সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। টিভির জনপ্রিয় মুখ রনিত রায় অনুরাগ কাশ্যপ, একতা কাপুরের সিনেমাতেও অভিনয় করেছেন। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ থেকে ‘আদালত’, ‘বন্দিনী’ বহু জায়গায় অভিনয় করেছেন।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...