Wednesday, April 29, 2026

শেয়ার বাজারে ফের পতন, সাড়ে ৪ লক্ষ কোটি খুইয়ে মাথায় হাত লগ্নিকারীদের

Date:

Share post:

ফের শেয়ার বাজারে পতন। সেনসেক্স এবং নিফটি দুই সূচক পতনের জেরে ক্ষতির মুখ দেখলেন লগ্নিকারীরা। প্রায় সাড়ে ৪ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে তাঁদের। সোমবার মুম্বই শেয়ার সূচক সেনসেক্স নামে ৮১২ পয়েন্টে। ২৫৪ পয়েন্ট পতন হয়েছে নিফটিতে। দুই সূচক ২ শতাংশেরও বেশি পতন হয়।

কৃষি বিলের বিরুদ্ধে সংসদ সহ সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। এইচএসবিসি ব্যাঙ্ক নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই দুইয়ের কারণে মুখ থুবড়ে পড়েছে সেনসেক্স এবং নিফটি। শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৩৮ হাজার ৮৪৫ পয়েন্টে। সোমবার বাজার খোলার সময় ৩৩ পয়েন্ট নীচে নেমে যায়। দিনের শেষে সূচক নেমেছে ৮১২ পয়েন্টে। পৌঁছে গিয়েছে ৩৮ হাজার ৩৪ পয়েন্টে। শুক্রবারের চেয়ে সোমবার নিফটি নেমেছে এক পয়েন্ট। বাজার খোলার সময় ছিল ১১৫০৩ পয়েন্টে। বাজার বন্ধের সময় নেমে যায় ১১২৫০ পয়েন্টে।

চলতি মাসে এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় পতন। এদিন নিফটি ফার্মা, মেটাল ও মিডিয়া পড়েছে ৪ শতাংশ। নিফটি ব্যাঙ্ক, অটো, এফএমসিজি, রিয়েলটি সেক্টরেও ২ থেকে চার শতাংশ নীচে নেমেছে। হিন্ডালকো, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটর্স, ভারতী এয়ারটেল, জি এন্টারটেনমেন্ট, জেএসডব্লিউ স্টিল, ভারতী ইনফ্রাটেল, মারুতি সুজুকি, আইসিআইসিআই ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ওএনজিসি বিপুল লোকসান হয়েছে।

আরও পড়ুন-কেন এত বিরোধ? কী আছে কৃষি বিলে

Related articles

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...