Saturday, March 14, 2026

মুম্বইতে প্রয়াত অস্ট্রেলিয়ার প্ৰাক্তন তারকা ক্রিকেটার ডিন জোন্স

Date:

Share post:

চলে গেলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স। আজ, বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে ডিন জোন্সের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্টার ইন্ডিয়ার হয়ে আইপিএলের ধারাভাষ্যকার দলের সদস্য হিসেবে বর্তমানে মুম্বইয়ে ছিলেন।

স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “আকস্মিকভাবে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ডিন জোন্স-এর। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং কঠিন এই সময়ে তাঁদের পাশে আছি।”

প্রসঙ্গত,অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা ব্যাটসম্যান ১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত বাইশ গজ মাতিয়েছেন। ৫২ টেস্ট আর ১৬৪টি ওয়ানডে খেলে ৯ হাজার ৬৩১ (টেস্টে ৩,৬৩১ এবং ওয়ানডেতে ৬০০০) রান তাঁর। টেস্টে ৪৬.৫৫ গড়ে ১১টি সেঞ্চুরি রয়েছে ডিনের ঝুলিতে। ওয়ানডেতেও আছে ৭টি সেঞ্চুরি আর ৪৬টি হাফ-সেঞ্চুরি। বিশ্ব ক্রিকেটের দরবারে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন ডিন জোন্স।

২০১৯ সালে অস্ট্রেলীয় ক্রিকেটের ‘হল অব ফেমে’ স্থান পেয়েছিলেন তিনি। ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিং ও ধারাভাষ্যের সঙ্গে জড়িয়ে ছিলেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি আইপিএলে ধারাভাষ্য দিয়েছেন।

জোন্স ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৮৬ সালে চেন্নাইতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টাই হওয়া সেই বিখ্যাত টেস্টে জোন্স ডাবল সেঞ্চুরি করেছিলেন। তাঁর অকাল প্রয়াণে বিশ্ব ক্রিকেটে মহলে শোকের ছায়া নেমে এসেছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...