Thursday, May 14, 2026

আবার শুভমান! এবার শচীন কন্যা হার্ট সাইন পাঠিয়ে কোন বার্তা পাঠালেন?

Date:

Share post:

দুজনের সম্পর্কের গুঞ্জনটা চলছে অনেকদিন ধরেই। এবার যেন সেই গুজবটা উস্কে দিল একটি ভিডিও পোস্ট।

বুধবার চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল কেকেআর। প্রতিপক্ষ ছিল মুম্বই ইন্ডিয়ান্স।সেই ম্যাচেরই একটি ভিডিও ক্লিপিংস নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন শচীন তেন্ডুলকরের মেয়ে সারা। সেখানে দেখা যাচ্ছে, সূর্যকুমার যাদবের একটি শট আটকানোর জন্য ডাইভ মারার চেষ্টা করছেন কেকেআরের প্লেয়ার শুভমান গিল। তবে শুধু শেয়ার নয়, পোস্টটিতে একটি হার্টের ইমোজি দিয়েছেন সারা। এই পোস্টটির পরেই দু’‌য়ে দু’‌য়ে চার করতে দেরি করেননি নেটিজেনরা।

আরও পড়ুন- প্রয়োজনে ছুটি ছাঁটাই, সপ্তাহে ৬ দিন ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী পোখরিয়াল

তবে এই প্রথম নয়, এর আগেও সারার সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলেছে। সম্প্রতি একই ক্যাপশনে নিজের নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন শুভমান ও সারা। প্রথমে সারা তেন্ডুলকর ‘আই স্পাই’ ক্যাপশন দিয়ে নিজে ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করেছিলেন। এর কিছুক্ষণ পরেই শুভমান গিলও ‘আই স্পাই’ ক্যাপশন আর ইমোজির সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

তবে সারা প্রশংসা করলেও ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হন শুভমান। করেন ১১ বলে মাত্র ৭ রান। তাঁর দলও হেরে যায় ম্যাচ। যদিও শুভমান প্রতিভাবান, মানছেন অন্য সানি থেকে বিরাটরা। আইপিএল ২০১৯-এ নিজের পারফরম্যান্সের কারণে ইমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট খেতাব জিতেছিলেন শুভমান।

আরও পড়ুন- জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছত্রধর, হাজিরা দিলেন না NIA আদালতে

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...