Monday, June 15, 2026

ডোপ টেস্ট পজিটিভ, চাকরিচ্যুত হচ্ছেন ২৬ জন পুলিশকর্মী

Date:

Share post:

বাংলাদেশের পুলিশ বাহিনীতে কর্মরত কোনও সদস্য মাদকাসক্ত কিনা তা পরীক্ষায় নিয়মিত ডোপ টেস্ট করা হয়। আর এই ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নগরকর্তা শফিকুল ইসলাম।

শনিবার রাজধানীর মিরপুরে ডিএমপির নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয় উদ্বোধন শেষে শফিকুল এ কথা জানান।

এসময় ডিএমপি কমিশনার আরও বলেন, “মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যকে পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকুরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন- দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে নাম ছ’জন বাঙালির, ‘‌ফেলুদা’‌ আবিষ্কারক পেলেন অ্যাওয়ার্ড

আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকে ছাড় দেবো না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছেন এবং মাদকের রাস্তা থেকে ফিরে এসেছেন।”

তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছেন, সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কোন রকম শিথিলতা দেখানো হচ্ছে না।”

একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক সেভাবেই মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন- বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে NDA ত্যাগ শিরোমণি অকালি দলের

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...