Wednesday, May 13, 2026

সুশান্ত মৃত্যুর তদন্ত জারি আছে, বিবৃতি দিয়ে জানাল সিবিআই

Date:

Share post:

আত্মহত্যা না কি খুন? সুশান্তের মৃত্যুর পর বারবার উঠে এসেছে এই প্রশ্ন। মৃত্যুর কিনারা করতে তদন্তভার নিয়েছে সিবিআই। কিন্তু সিবিআই থেকে গোটা মামলা এখন সরে গিয়েছে এনসিবির দিকে। বলিউডের মাদকযোগই বারবার সামনে আসছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুশান্তের পরিবারের ‌আইনজীবী থেকে পরিবারের সদস্যরা। সুশান্তের মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট কেন এখনও প্রকাশ্যে আনছে না সিবিআই? এই প্রশ্নও উঠেছে।

এই নিয়ে সোমবার অবশেষে মুখ খুলল সিবিআই। এদিন বিবৃতি জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ‘‘পেশাদার ভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আজকের তারিখ পর্যন্ত কোনওরকম সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হয়নি। তদন্ত জারি রয়েছে।’’

গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। প্রাথমিকভাবে এই মৃত্যুর তদন্তভার গ্রহণ করে মুম্বই পুলিশ। এরপর অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তে বাবা কে কে সিং। বিহারের সরকারের সুপারিশ মেনে এই মৃত্যুর তদন্তভার নেয় সিবিআই। এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে যায় মাদকযোগের বিষয়টিও। তদন্ত শুরু করে এনসিবি। মাদকযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে। আর এই তদন্ত শুরু হওয়ার পরই সিবিআই তদন্তের বিষয় অনেক কিছু জানা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার। সিবিআই তদন্ত কতদূর এগলো তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: পার্টির সত্যতা নিশ্চিত হতেই শহরে পরিচালক, এবার কি এনসিবি-র নজরে করণ?

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...