Thursday, May 14, 2026

কেন্দ্রের সিদ্ধান্তে ১ অক্টোবর থেকে গাড়ি চালানো সংক্রান্ত নিয়ম বদলে গেলো

Date:

Share post:

দেশে পয়লা অক্টোবর থেকে গাড়ি চালানো সংক্রান্ত নিয়ম বদলে গেলো। এখন থেকে গাড়ি চালকরা পথ নির্দেশ পাওয়ার জন্য মোবাইল ফোনের সাহায্য নিতে পারবেন। তবে এমন ভাবে করতে হবে যাতে মনঃসংযোগে বিঘ্ন না ঘটে। তবে, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে না পারার নিয়ম এখনও বহাল থাকছে।

তাছাড়া, এখন থেকে গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার আদৌ দরকার নেই। বৈধ সফট কপি নিয়েই রাস্তায় গাড়ি বার করা যাবে। ১৯৮৯ সালের মোটর ভেহিকলস আইনে বেশ কিছু পরিবর্তন এনেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক ১ অক্টোবর থেকে নতুন নিয়ম লাগু করেছে৷ এখন চালক ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে গাড়ির রক্ষণাবেক্ষণ, ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া যাবে। গাড়ির মালিক ও চালকরা কেন্দ্রীয় সরকারের ডিজি-লকার অথবা এম-পরিবহণ ব্যবস্থায় তাঁদের যাবতীয় নথি সংরক্ষণও করতে পারেন।

আরও পড়ুন-রাস্তার প্রস্তুতকারককে তিন বছর রক্ষনাবেক্ষণের দায় নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...