Saturday, March 14, 2026

হাতির হামলায় মৃত্যুতে পরিবারের একজনকে চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগে রাজ্যে হাতির হামলায় কারও মৃত্যু হলে শুধুমাত্র আর্থিক সাহায্য মিলত। এবার থেকে পরিবারের একজনকে চাকরিও দেওয়া হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাসফরের প্রথমদিনে মঙ্গলবার, খড়্গপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় মাঝেমধ্যেই জঙ্গল থেকে হাতির পাল বেরিয়ে লোকালয়ে হানা দেয়। এতে সম্পত্তির ক্ষতির পাশাপাশি প্রাণহানিও হয়। এতদিন এক্ষেত্রে আড়াই লক্ষ টাকা করে পরিবারকে আর্থিক সাহায্য করা হত। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, এবার থেকে হাতির হামলায় মৃত্যু হলে পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেননি মুখ্যমন্ত্রী। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রথমে চারদিনের উত্তরবঙ্গ সফর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার দিন তিনি দুদিনের জঙ্গলমহল সফর শুরু করেছেন। প্রথমদিনই খড়্গপুরে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা-সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন জেলাশাসক এবং পুলিশ সুপাররা। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। করোনা সর্তকতায় শারীরিক দূরত্ব বজায় রেখে সভায় আসন বিন্যাস করা হয়।

আরও পড়ুন-কালীপুজোর পর জানা যাবে এ রাজ্যে পুরভোট কবে

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...