Wednesday, May 6, 2026

ভিন সম্প্রদায়ের প্রেম, দিল্লিতে তরুণকে পিটিয়ে খুন প্রেমিকার দাদাদের

Date:

Share post:

এবার অনার কিলিং খোদ রাজধানীতে। বোনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ১৯ বছরের তরুণকে পিটিয়ে মারল প্রেমিকার ভাইয়েরা। দিল্লি আদর্শ নগরের ভিন্ন সম্প্রদায়ের পরিবারের মেয়ের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রাহুল রাজপুত নামে ওই তরুণ। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়াশোনা শুরু করেছিল ওই তরুণ। টিউশন করে সংসারে বাবা মাকে সাহায্য করতেন। বাবা ট্যাক্সি ড্রাইভার। এক দিদিও রয়েছে তাঁর।

 স্থানীয় ভিন সম্প্রদায়ের এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব ও প্রেমে জড়িয়ে পড়েন রাহুল। কিন্তু তরুণীর পরিবার সেটি মানতে চায়নি। ফোন করে সম্পর্ক ভেঙে দিতে বলে। হুমকিও দেয় বলে অভিযোগ। কিন্তু তাতেও কাজ দেয় না। বাড়িতে ডেকে বেধড়ক মারধর করে তরুণীর ভাইয়েরা।

মৃত তরুণের কাকা ধর্মপাল কুমার বলেন, ওদের বাড়িতে গিয়ে দেখেন চার-পাঁচজন মিলে মাটিতে ফেলে তাঁর পেটে লাথি মারছে। তারা সকলেই তরুণীর দাদা। ওই যুবককে বোনের সঙ্গে কথা বলতে নিষেধ করেছিলেন দাদারা। কিন্তু , সেই নির্দেশকে তোয়াক্কা করেননি ওই তরুণ। এরপরই, যুবককে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় রাহুলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

অভিযুক্ত আটজনের মধ্যে তরুণীর দাদা ও পরিবারের সদস্যদের মোট চারজনকে আটক করেছে পুলিশ। রাহুলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন:চ্যানেল চালিয়ে রাখতে দেওয়া হতো টাকা! টিআরপি কারচুপিতে নয়া মোড়

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...