Thursday, May 14, 2026

বাংলা চ্যানেলের সাংবাদিকের স্ত্রীর রহস্যমৃত্যু, ধামাচাপার চেষ্টার অভিযোগ, এলাকায় উত্তেজনা

Date:

Share post:

এক বিখ্যাত বাংলা টিভি চ্যানেলের এক পরিচিত সাংবাদিকের স্ত্রীর রহস্যমৃত্যু ঘিরে রবিবার হুগলির উত্তরপাড়া এলাকায় চরম উত্তেজনা৷ রবিবার গলায় গামছা জড়ানো অবস্থায় ওই সাংবাদিকের স্ত্রী’র মৃতদেহ উদ্ধার করা হয় নিজের ঘর থেকেই৷ অভিযোগ, নিজের প্রভাব থানায় খাটিয়ে সাংবাদিকটি তাঁর স্ত্রীর বাড়ির লোকজনের অভিযোগ পর্যন্ত করতে দেয়নি এখনও পর্যন্ত৷ বিখ্যাত ওই বাংলা চ্যানেলের সাংবাদিকের এক ঘনিষ্ঠ আত্মীয়, যিনি ওই একই প্রতিষ্ঠানের একটি সংবাদপত্রের জেলা সাংবাদিক, তিনিও আসরে নামেন রহস্যমৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে৷ অভিযোগ উঠেছে,এই কাজে ‘সহযোগিতা’ করছেন অন্য এক চ্যানেলের এক উচ্চ পদাধিকারী৷ স্থানীয় এক প্রভাবশালী নেতাও এই সাংবাদিকের পক্ষ নিয়ে পুলিশে চাপ সৃষ্টি করেছেন বলে এলাকার মানুষের অভিযোগ ৷ এই ঘটনার ক্ষুব্ধ এলাকার মানুষ গোটা ঘটনার তদন্ত, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের দাবিতে আন্দোলনে নামতে চলেছেন বলে সূত্রের খবর৷

আরও পড়ুন- করোনায় ক্রমাগত মৃত্যু বেড়েই চলেছে ঢাকায়

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...