Thursday, May 14, 2026

দলিত মুখ্যমন্ত্রী, মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী, ডিসেম্বরে রাজনৈতিক দল পীরজাদা আব্বাস সিদ্দিকির

Date:

Share post:

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে একুশের বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি।

সেই জল্পনার অবসান ঘটিয়ে রবিবার ভাঙড়ে এক বড়সড় জনসভায় আব্বাস সিদ্দিকি জানালেন, চলতি বছরের ডিসেম্বর মাসেই তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দল ঘোষণা করতে চলেছেন।

এদিন ভাঙড়ের চণ্ডীপুর ফুটবল ময়দানের জনসভায় দু’টি বড় ঘোষণাও করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। তিনি বলেছেন, ‘”আগামী নির্বাচনে রাজ্যে যদি তাঁর দল ক্ষমতায় আসে তাহলে দলিত অথবা আদিবাসী সম্প্রদায় থেকেই কেউ মুখ্যমন্ত্রী হবেন। এবং মুসলিম সম্প্রদায় থেকেই যোগ্যতম মুসলিম জনপ্রতিনিধিকেই স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে।’”

আব্বাস সিদ্দিকির এই ঘোষণাতেই স্পষ্ট হয়েছে, একুশের নির্বাচনে অংশ নেবে ফুরফুরা শরিফের এই পীরজাদার দল।
আব্বাস সিদ্দিকি এদিন ঘোষণা করেছেন, নতুন এই রাজনৈতিক দল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ উত্তরবঙ্গের জেলাগুলির বেশ কিছু আসনে তাঁরা প্রার্থী দেবেন। এদিন আব্বাস সিদ্দিকি বলেছেন, “ডিসেম্বর মাসে নতুন দল ঘোষণা করা হবে। আর জানুয়ারি মাসে জীবনতলায় লক্ষাধিক মানুষের উপস্থিতে সভা হবে।”

আরও পড়ুন- দিল্লির এক মহিলাকে ভালোবাসতেন অমিতাভ, অধীর আগ্রহে অপেক্ষাও করতেন

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...