Saturday, May 16, 2026

মাদক পাচার করতে গিয়ে নিউটাউনে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী

Date:

Share post:

মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী কানু গাজী। মাদক-সহ কানুকে নিউটাউনের থাঁকদারি লোহাপুল এলাকা থেকে গ্রেফতার হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে আড়াই লিটার কোডাইন মিক্সার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কানু গাজী দক্ষিণ ২৪ পরগনার ভাঙর এলাকায় থাকে। দীর্ঘদিন ধরে এই পুলিশের খাতায় নাম থাকা এই কুখ্যাত দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে জালে ধরা দিল সে।

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ভাঙড় এলাকার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। ধৃতের নাম কানু গাজি, বয়স ৪৫ বছর। ধৃত ভাঙড় এলাকারই বাসিন্দা। নিজেদের সোর্স মারফৎ পুলিশ জানতে পারে, নিউটাউন থাঁকদারি লোহাপুলের কাছে দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে একজন। যার সঙ্গে মিল রয়েছে কানু গাজীর। এরপরই থাঁকদারি এলাকায় অভিযান চালিয়ে কানুকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ সূত্রে খবর, সল্টলেক-রাজারহাট-নিউটাউন চত্বরে একাধিক অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত সে। ভাঙড় এলাকায় বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার, কেএলসি এলাকায় চুরি, সল্টলেকে চুরির ঘটনায় অভিযুক্ত ধৃত কানু গাজী। গত একমাসে নিউটাউন এলাকায় পর পর বেশ কয়েকটি চুরি হয়। সেই চুরির ঘটনাতেও কানু জড়িত বলে মনে করছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। কানু গাজীকে হেফজাতে নিয়ে বিভিন্ন চুরির ঘটনায় জেরা করতে চায় পুলিশ। এদিন তাকে বারাসত আদালতে তোলা হয়।

আরও পড়ুন-কোভিড নেগেটিভ, তবু কোর্টে হাজিরা দিলেন না ছত্রধর

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...