Tuesday, April 21, 2026

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সরকারি কর্মীদের বেতন থেকে কেটে ১৫৭ কোটি টাকা PM CARES-এ

Date:

Share post:

PM CARES নিয়ে অভিযোগের আর শেষ নেই৷ আজ বা কাল, এই
PM CARES নিয়ে তদন্ত হলে কাঠগড়ায় কে বা কারা উঠবেন, তা অবশ্য এখনই স্পষ্ট নয়৷

প্রায় সব ক’টি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন থেকে মোট ১৫৭.২৩ কোটি টাকা জমা পড়েছে PM CARES তহবিলে৷ এবং অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্মীর বেতন থেকে কেটে নেওয়ার পর তা জানানো হয়েছে৷ শুধুমাত্র রেলের কর্মীদের বেতন থেকেই ১৪৬.৭২ কোটি টাকা গিয়েছে প্রধানমন্ত্রীর এই বিশেষ তহবিলে। এক RTI- এর ভিত্তিতে জানা গিয়েছে চাঞ্চল্যকর এই তথ্য৷

শুধু রেল নয়, অন্তত ৫০টি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন থেকেই কেটে নেওয়া হয়েছে টাকা৷ রেলের কর্মীদের বেতন থেকে ১৪৬.৭২ কোটি টাকা গিয়েছে এই তহবিলে৷ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহাকাশ গবেষণা বিভাগ। এই দফতরের কর্মীদের বেতন থেকে জমা পড়েছে ৫.১৮ কোটি টাকা। RTI-এর উত্তরে মহাকাশ গবেষণা বিভাগ জানিয়েছে, বেতন থেকে নিজের সামর্থ্য অনুযায়ী কর্মীরা পিএম কেয়ার ফান্ডে সাহায্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থা, PMO, ডাক ও তার বিভাগের মতো বড় সরকারি দফতর RTI-এর
জবাব দেয়নি। PM CARES তহবিলের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর দফতর বা PMO, এর আগেও এতদিন যা সাহায্য তহবিলে জমা পড়েছে, তার তথ্য দিতে অস্বীকার করে জানিয়েছিল, PM CARES তহবিল তথ্য জানার অধিকারের আইনের বা RTI-এর আওতায় পড়ে না। তথ্য পিএমকেয়ারস ডট গভ ডট ইন ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, PM CARES তহবিল গত ২৮ মার্চ তৈরি করা হয়েছিল। করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউনের কারনে মানুষকে সাহায্য করার লক্ষ্যেই এই ফান্ড গঠন করেন প্রধানমন্ত্রী। গত ৩১ মার্চের মধ্যেই তহবিলে ৩,০৭৬.৬২ কোটি টাকা জমা পড়ে। যার মধ্যে ৩,০৭৫.৮৫ কোটি টাকা ‘স্বেচ্ছায় দান’ করা বলে জানানো হয়েছিল।
RTI-এর আবেদনে এখনও পর্যন্ত জানা গিয়েছে, মোট ২,১০৫ কোটি টাকা ৩৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মারফত কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা CSR হিসাবে PM CARES তহবিলে জমা পড়েছে। আর ২০৪.৭৫ কোটি টাকা ৭টি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের তরফে জমা পড়েছে। ২১.৮১ কোটি টাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফে এবং কর্মীদের বেতন থেকে কেটে জমা করা হয়েছে। এই RTI আবেদন করেছিলো দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী ৷

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...