Saturday, June 13, 2026

রাশিয়ায় এবার করোনার দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন

Date:

Share post:

করোনা মহামারি পরিস্থিতিতে বিশ্বে এই ভাইরাসের প্রথম প্রতিষেধক বা ভ্যাকসিন অানার কৃতিত্ব দাবি করেছিল রাশিয়া। করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ সামনে এনেছিল পুতিনের দেশ। কিছু সময়ের মধ্যেই এবার করোনার দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাক করোনা’কে অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করল রাশিয়া। বুধবার ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমি একটা দারুণ খবর দিচ্ছি। নভোসিবিরস্কের ভেক্টর সেন্টার আবিষ্কার করেছে দ্বিতীয় করোনা ভ্যাকসিন। এর নাম এপিভ্যাক করোনা। ভ্যাকসিন আসার খবর জানিয়ে উচ্ছ্বসিত পুতিন আরও বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৃতীয় ভ্যাকসিনটি তৈরি করেছে চুমাকভ সেন্টার। যা কিছুদিনের মধ্যেই নথিভুক্ত করা হবে।

জানা গিয়েছে, সাইবেরিয়ায় তৈরি হওয়া এই ভ্যাকসিন গত সেপ্টেম্বরেই প্রাথমিক ভাবে হিউম্যান ট্রায়ালের ধাপ পার করেছে। সেই ট্রায়ালের ফল তারা শিগগিরি প্রকাশ করবে। সেই সঙ্গে শুরু হবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালও। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা ইতিমধ্যে নিজে এই ভ্যাকসিনটি নিয়েছেন। গোলিকাভা দাবি করেছেন ‘এপিভ্যাক করোনা’র কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ভ্যাসকিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী।

আরও পড়ুন:ভারতীয়-মার্কিনিরা ডোবাতে পারেন ট্রাম্পকে, সমীক্ষায় বাইডেনের পক্ষে বিপুল সমর্থন

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...