Thursday, May 14, 2026

কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মেনেই দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শুরু দুর্গোৎসব। আজ দ্বিতীয়া। মা এসেছেন। বিশ্ব জুড়ে অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনও। ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তার মধ্যেই রাজ্য জুড়ে উৎসবের মরসুম। শুধু রাজ্যে নয় দেশের বাইরেও দুর্গোৎসব হয়। চলতি বছরেও হচ্ছে তবে কোভিড পরিস্থিতির মধ্যে বিধিনিষেধ মেনে। করোনা পরিস্থিতির মধ্যেও একের পর এক দুর্গাপুজো উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। আবার কখনও নিজে মণ্ডপে গিয়ে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসবেকে স্বাগত জানাতে আজও মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন বডিগার্ড লাইন, আলিপুর সার্বজনীন, কোলাহল, সুরুচি সংঘ, ২২ পল্লি, বকুলবাগান, প্রিয়নাথ মল্লিক, অবসর, গোলমাঠ, পদ্মপুকুর, চক্রবেড়িয়া, ভবানীপুর ৭৫ পল্লি, ৭৬ পল্লি, বাটাম ক্লাব, যুব মৈত্রী, কালীঘাট শ্রী সংঘ, ৬২ পল্লি, আলিপুর ৭৮ পল্লি, আলিপুর সকল পল্লি সমিতি, স্বাধীন সংঘ ,শান্তি কমিটি দুর্গাপুজা,অগ্রদূত উদয়ন সংঘ, অকাল বোধন ক্লাব সহ আরও অন্যান্য দুর্গাপুজোর।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর থেকে একের পর এক দুর্গাপুজোর উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- জ্বর নেই-সিটি স্ক্যান রিপোর্টে মেলেনি সমস্যা, ভালো আছেন দিলীপ ঘোষ

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...