Thursday, May 14, 2026

সুস্থ হয়ে বাড়ির পথে “করোনা যোদ্ধা” বিজেপি নেতা অনুপম হাজরা

Date:

Share post:

আপাতত সুস্থ বিজেপি নেতা অনুপম হাজরা। করোনাকে জয় করেছেন তিনি। করোনা আক্রান্ত অনুপম ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামিকাল দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। সুস্থ হলেও, তাঁকে টানা দু সপ্তাহ বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন : হাসপাতালের বেডে উঠে বসলেন, এভাবে চললে বাড়ি ফেরা শুধু সময়ের অপেক্ষা সৌমিত্রর

এদিন টুইট করে হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা। অনুপম লিখেছেন, “মন থেকে ধন্যবাদ জানাতে চাই হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, হাউসকিপিং, নিউট্রিশনিস্টদের। যাঁরা এতদিন আমার খেয়াল রেখেছেন, আমাকে করোনামুক্ত হতে সাহায্য করেছেন। একজন করোনা যোদ্ধা হতে পেরে গর্ববোধ করছি। ”

প্রসঙ্গত, বারুইপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন অনুপম। বলেছিলেন, ”আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব”। এমন মন্তব্য করার ২৪ ঘন্টার মধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা। আক্রান্ত হওয়ার খবর অনুপম হাজরা নিজেই জানিয়েছিলেন ফেসবুকে পোস্টে।

আরও পড়ুন : দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে সোমবার মহাযজ্ঞ বিজেপি যুবমোর্চার

মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর এই মন্তব্যকে ঘিরে সমালোচনা ঝড়ে ওঠে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনুপম হাজরার নামে এফআইআর হয়েছে। দক্ষিণ ২৪ পরগণারই সোনারপুর, এমনকী শিলিগুড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। অনুপম অবশ্য ফেসবুকেই পাল্টা হুমকি দিয়ে রেখেছেন, কয়েক মাস যাক, মুখ্যমন্ত্রীকে এফআইআরের মাশুল দিতে হবে সুদে আসলে।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...