Sunday, March 29, 2026

পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার জীবন তুলে ধরা মণ্ডপে আসছেন ‘ত্রাতা’ সোনু সুদ

Date:

Share post:

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। দেশ এবং দেশের বাইরে আটকে পড়া বহু মানুষকে তিনি নিজের খরচে এবং নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার এখনও নিরসন হয়নি। সোনু এখনও নানা সামাজিক কাজ করে চলেছেন। পড়ুয়াদের স্বপ্ন গড়ে দিচ্ছেন পড়াশুনার সুযোগ করে দিয়ে।

সেই সোনু সুদ এ বছর কলকাতার প্রফুল্লকাননের এক মণ্ডপে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দের মণ্ডপে এবার তুলে ধরা হয়েছে পরিযায়ী শ্রমিকদের লকডাউনের কাটান যন্ত্রণার জীবনের কাহিনী। একইসঙ্গে সোনু সুদকে সম্মান জানাতে প্রফুল্লকাননের থিম মেকার স্বপন চক্রবর্তী অভিনেতার একটি পূর্ণাবয়ব মূর্তি গড়েছেন। সেই খবরও পৌঁছে গিয়েছে সোনুর কাছে। তিনি নিজের ট্যুইটার এবং ফেসবুকে মণ্ডপের ছবি শেয়ার করেছেন। এ দিন কর্মকর্তাদের একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন অভিনেতা। কথাও বলেছেন প্রফুল্লকাননের কর্মকর্তাদের সঙ্গেও৷ এই পুজো কমিটির সম্পাদক রঞ্জিত চক্রবর্তী বলেছেন, “সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের কাছে ভগবানের দূত৷ তাই পরিযায়ীদের নিয়ে মণ্ডপ গড়া হবে, আর তাঁকে সম্মান জানান হবে না, এটা হতে পারে না। শিল্পী অভিনেতার মূর্তি গড়েছেন।” বুধবারই সোনু ফোন করেছিলেন ক্লাব কর্তাদের। রঞ্জিত চক্রবর্তী বলেন, “উনি আমাদের থিমের বিষয়ে জানতে পেরে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। আমরা আপ্লুত।”

জানা গিয়েছে, সোনু সিনেমার শুটিং-এ ব্যস্ত। তবে শুটিং শেষ হয়ে গেলে তিনি সোজা কলকাতায় এসে প্রফুল্লকাননের মণ্ডপে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন:ষষ্ঠীর সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টিতেই শুরু দেবীর বোধন

Related articles

বিয়ে করতে চলেছেন কৃতি? জল্পনা বাড়তেই ‘সত্যিটা’ জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেতা- অভিনেত্রীদের সাত পাকে বাঁধা পড়ার গুঞ্জন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিককালে কৃতি শ্যাননকে (Kriti Sanon)নিয়ে সেই...

দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

নওদার সভা থেকে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে (TMC) থেকেও...

গুন্ডামি করতে এলে চুপ করে বসে থাকবো না, কাকে হুমকি দিলেন রানা! 

টলিপাড়ায় ফের ফেডারেশন বনাম রানা সরকার (Rana Sarkar) সংঘাত। প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে গিয়ে শ্যুটিং...

তিক্ততা অতীত, আইপিএলই মিলিয়ে দিল কুম্বলে-কোহলিকে

ক্রিকেট মাঠে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি। অবশেষে দূরত্ব কমল বিরাট কোহলি (Virat Kohli) ও অনিল কুম্বলের...