Wednesday, May 13, 2026

১০০ বছরে এই প্রথম TIME ম্যাগাজিন লোগো সরিয়ে লিখলো ‘VOTE’

Date:

Share post:

১০০ বছরের ইতিহাসে এই প্রথমবার।

ঐতিহ্যশালী TIME ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে নেই ‘মাস্টহেড’-এর লোগো। বদলে লেখা হলো সংসদীয় গণতান্ত্রিক অধিকারের অপর নাম, VOTE বা ‘ভোট’ শব্দটি।

আগামী ২ নভেম্বরের TIME ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে না লোগো। সেখানে বড় করে লেখা থাকছে VOTE শব্দটি৷ সম্প্রতি সেই প্রচ্ছদের ছবি ভাইরাল হয়েছে, নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে৷

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন আসন্ন৷ নিঃসন্দেহে গোটা বিশ্বের গুরুত্বপূর্ণ ইভেন্ট এই নির্বাচন। সারা দুনিয়া ওইদিকেই তাকিয়ে৷ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটারদের উৎসাহ দিতেই TIME- এর এই বৈপ্লবিক উদ্যোগ।

আরও পড়ুন : র-এর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী ওলির গোপন বৈঠক ঘিরে চাঞ্চল্য

TIME- এর এই অভিনব প্রচ্ছদ ডিজাইন করেছেন শেপার্ড ফেইরে। এই শেপার্ড, ২০০৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামার জন্য পৃথিবী বিখ্যাত ‘হোপ’ পোস্টারটি তৈরি করেছিলেন।

ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাচ্ছে, রুমাল দিয়ে মুখ ঢাকা এক মহিলার ছবি৷ ব্যালট বক্সের ছবিও আছে৷ আর সেই ছবির পিছনে, যে স্থানে প্রতি সংখ্যাতেই TIME- ম্যাগাজিনের লোগো থাকতো, সেখানেই ইংরেজি বড় হরফে লেখা ‘VOTE’।

আরও পড়ুন : ১০০ জন ভারতীয় স্বেচ্ছাসেবীর ওপর রাশিয়ান ভ্যাকসিনের ট্রায়াল

প্রচ্ছদের এই ডিজাইন তৈরির নেপথ্যের কাহিনি বলেছেন, শিল্পী শেপার্ড ফেইরে। তাঁর কথায়, “এই অতিমারি-আবহে নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্ন করা জরুরি৷ এ কাজ চ্যালেঞ্জিং হলেও মার্কিন নাগরিকরা নিজেদের কণ্ঠস্বর তুলে যথাযথ ক্ষমতা প্রয়োগে বিশ্বাসী।”
ম্যাগাজিনের পাঠকদের উদ্দেশ্যে TIME- এর এডিটর- ইন-চিফ এডওয়ার্ড ফেলসেন্টাল বলেছেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় রাখতেই গত ১০০ বছরের ইতিহাসে এই প্রথমবার TIME- এর মাস্ট-হেডে বেনজির বদল আনা হয়েছে৷

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...