Thursday, May 14, 2026

আজ ২৪টি ঘাটে ১৮০০ প্রতিমা নিরঞ্জন, “একডজন” প্রশাসনিক উদ্যোগ

Date:

Share post:

আজ বিজয়া দশমী৷ সকাল থেকেই শুরু প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। করোনা বিধি মেনে কড়া নিরাপত্তায় গঙ্গাবক্ষে হবে প্রতিমা বিসর্জন। বিসর্জনের জন্য শহরজুড়ে নির্দিষ্ট করা হয়েছে ২৪টি ঘাট। আজ বিসর্জনের প্রথমদিনে ছোট-বড়-বারোয়ারি-বাড়ির পুজো মিলিয়ে প্রায় ১৮০০টি প্রতিমা বিসর্জন হওয়ার কথা।

বিসর্জনকে কেন্দ্র করে যা ব্যবস্থা নিয়েছে প্রশাসন

(১) নিরাপত্তার দায়িত্বে ঘাটগুলিতে মোতায়েন থাকছেন ৩ হাজার পুলিশ কর্মী।

(২) প্রতিটি ঘাট ও ঘাটে যাওয়ার রাস্তায় ডিসি পদমর্যাদার অফিসাররা থাকবেন।

(৩) অন্য রাস্তাগুলোতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা থাকবেন।

(৪) গঙ্গাবক্ষে স্পিড বোট থেকে চলবে প্রশাসনিক নজরদারি। থাকবে রিভার ট্রাফিক গার্ড ও বিপর্যয় মোকাবিলা দল।

(৪) বিসর্জনের ক্ষেত্রে ঘাটে আসতে মাস্ক পরা বাধ্যতামূলক।

(৫) সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ঘাটে করা হয়েছে মার্কিং।

(৬) প্রতিটি ঘাটে ২টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।

(৭) প্রচুর মহিলা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকছে। থাকবে সাদা পোশাকের পুলিশও।

(৯) ডিজে অথবা মাইক ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

(১০) প্রতিটি প্রতিমার সঙ্গে নির্দিষ্ট কয়েকজনকে ঘাট চত্বরে যাওয়ার অনুমতি।

(১১) প্রতিমার জন্য গাড়ির সংখ্যাও নির্দিষ্ট। প্রশাসন সূত্রে খবর, একটি প্রতিমার সঙ্গে দুটির বেশি গাড়ির অনুমতি মিলবে না।

(১২) বাবুঘাট, জাজেস ঘাট, নিমতলা ঘাটে সবচেয়ে বেশি বিসর্জন হয়, তাই এই ঘাটগুলিতে বাড়তি নিরাপত্তা।

আরও পড়ুন- করোনা বিধি মেনেই আজ থেকে বিসর্জন, ঘাটে ঘাটে কড়া নজরদারি

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...