Thursday, May 14, 2026

মুখ্যসচিবের নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

Date:

Share post:

উৎসবের মরশুমে রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে আজ, মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থসচিব মনোজ পন্থ, ক্ষুদ্র কুটির শিল্প দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডে-সহ সব জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকরা।

এই বৈঠকে মূলত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। ঠিক হয়, আরও মাস্ক তৈরি করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তা তৈরি হবে। রাজ্যের কোনও মানুষ যেন মাস্ক ছাড়া না থাকেন তার জন্যই ক্ষুদ্র কুটির শিল্প দফতরকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পুজোর মধ্যেই ষষ্ঠী এবং সপ্তমীর দিন স্বাস্থ্যভবন এবং এসএসকেএম হাসপাতালে গিয়েও বৈঠক করেছিলেন মুখ্যসচিব। নবান্ন থেকে রাজ্যের গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এই নজরদারি চলবে।

আরও পড়ুন- বাজির আগুনে ভস্মীভূত রামপুরহাটের পুজো মণ্ডপ

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...