Thursday, May 14, 2026

তিনকাঠা জমি শ্মশানের জন্য দান করা হবে, আশ্বাসের পরই শেষকৃত্য সম্পন্ন বিধানসভার ডেপুটি স্পিকারের

Date:

Share post:

শ্মশানের জন্য তিনকাঠা জমিদানের পর বিক্ষোভ থামালেন গ্রামবাসীরা। বিকেল চারটে নাগাদ শুরু হয় শেষকৃত্যের কাজ। ব্যাপক অশান্তির পর শেষকৃত্য সম্পন্ন হলো বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার।

বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদার মৃতদেহ সৎকার করতে বাধা গ্রামবাসীদের। ঝাড়গ্রাম থানার জারালাটা গ্রামে নিজের জমিতে তাঁর সৎকারে বাধা দেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, ওই জায়গায় দেহ সৎকার করলে সেখানে শ্মশান করতে হবে। এই নিয়ে ব্যাপক গোলমাল বেধে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার, জেলা শাসক, মন্ত্রী সৌমেন মহাপাত্র ও সাংসদ মানস ভুঁইয়া। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বোঝানো হলেও তাঁরা সৎকারে বাধা দেয়। চিতার কাঠ সরিয়ে দেয় গ্রামবাসীরা। মহিলারা আগুন নিভিয়ে দেওয়া জন্য জলের বালতি নিয়ে এগিয়ে আসেন।

দীর্ঘক্ষণ দেহ দাহ করা যায়নি। চিতার উপরেই বেশ কয়েক ঘণ্টারও বেশি সময় ধরে থাকে সুকুমার হাঁসদার দেহ। অবশেষে থামে অশান্তি। শেষকৃত্য সম্পন্ন হয় বিধানসভার ডেপুটি স্পিকারের।

আরও পড়ুন-অক্টোবর শেষ, এখনই জাঁকিয়ে শীত নয় বঙ্গে, জানালো হাওয়া অফিস

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...