Saturday, June 20, 2026

রেকর্ড ভাঙল আগাম ভোটের হার, চিন্তায় ট্রাম্প শিবির

Date:

Share post:

হাতে আর মাত্র দুদিন। ৩ নভেম্বর আমেরিকায় নির্বাচন। কিন্তু দেশজুড়ে আগেই শুরু হয়ে গিয়েছে আর্লি ভোটিং। নির্দিষ্ট তারিখের আগে ভোট দেওয়ার প্রবণতা বেড়েছে মার্কিন মুলুকে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ ট্রাম্প প্রশাসনের।

জানা গিয়েছে, ২০১৬ সালে নির্বাচনে যত ভোট পড়েছিল, তার দুই-তৃতীয়াংশের বেশি ভোট পড়েছে আর্লি ভোটিং- এ। আর এতেই চিন্তিত ট্রাম্প প্রশাসন। কারণ ট্রাম্প শিবিরের ধারণা, যারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন তাঁদের একটা বড় অংশ ট্রাম্প বিরোধী ভোটার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই আর্লিং ভোটিং- এ ৯১.৬ মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে মোট ভোটার সংখ্যা পূর্ববর্তী বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এই আগাম ভোট দেওয়ার প্রবণতায় অবশ্য খুশি ডেমোক্র্যাটরা।


কী এই আর্লি ভোটিং? আমেরিকার সবদেশেই নির্দিষ্ট দিনের আগে ভোট দেওয়ার সুযোগ থাকে। খামের মাধ্যমে পোস্টাল ব্যালটে বা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যায়। নির্দিষ্ট দিনের থেকে ৫০ দিন আগে এই ভোট প্রক্রিয়া শুরু হয়। কিন্তু চলতি বছর আগাম ভোট দেওয়ার প্রবণতা কেন? অনেকের ধারণা ভিড় এড়াতে এই পদ্ধতি সঠিক বলে মনে করছেন আমেরিকাবাসী। কিন্তু ভিড় যে একেবারেই হচ্ছে না তা নয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, টেক্সাস, হাওয়াই এর মতো জায়গায় ইতিমধ্যেই অর্ধেকের বেশি ভোটার ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের রেকর্ড পেরিয়ে গিয়েছে।

আরও পড়ুন:সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে দ্বিপাক্ষিক চুক্তির প্রতি চিনকে শ্রদ্ধাশীল হতে হবে : এস জয়শঙ্কর

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...