Thursday, May 14, 2026

অনুমতি ছাড়া রাজ্যে তদন্ত করতে পারবে না সিবিআই, কড়া পদক্ষেপ কেরলের

Date:

Share post:

বিজেপির অঙ্গুলিহেলনে পরিচালিত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেশের প্রায় সমস্ত বিরোধী দলগুলির তরফে এ অভিযোগ তোলা হয়েছে একাধিকবার। ফলস্বরূপ ‘পক্ষপাত দুষ্ট'(বিরোধীদের অভিযোগ অনুযায়ী) সিবিআইয়ের কর্মপদ্ধতিতে লাগাম পরাতে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে অবিজেপি শাসিত একাধিক রাজ্য। সেই তালিকায় এবার যুক্ত হল বাম শাসিত রাজ্য কেরল। বুধবার সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নিলেও পিনারাই বিজয়নের মন্ত্রিসভা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে একাধিকবার সরব হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি অভিযোগ তোলেন ক্ষমতার সীমা ছাড়িয়ে রাজ্যকে বদনাম ও অস্থির করার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে সিবিআই। এর ঠিক পরেই এই পদক্ষেপ নেওয়া হল রাজ্য সরকারের তরফে। বুধবার কেরলের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘জেনারেল কনসেন্ট’ আর দেওয়া হবেনা সিবিআইকে। যার অর্থ এখন থেকে এই রাজ্যে কোনওরকম তদন্ত সিবিআই করতে চাইলে রাজ্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। রাজু সরকার অনুমতি দিলে তবেই কোনওরকম তদন্ত শুরু করতে পারবে কেন্দ্রীয় এই এজেন্সি। যদিও দেশের মধ্যে কেরল এই প্রথম রাজ্য নয় যে সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করল। এর আগে একই পথে হেঁটেছে ছত্রিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ।

প্রসঙ্গত, সোনা পাচার কান্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে কেরলের একাধিক মন্ত্রী ও আধিকারিকের এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। যার জেরে প্রবল চাপের মধ্যে রয়েছে কেরল সরকার। তারপরই এই পদক্ষেপ। উল্লেখ্য, কেরল সিপিএমের সাধারণ সম্পাদক কোদিয়ারি বালাকৃষ্ণণও সিবিআইয়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, সিবিআই যেভাবে রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে তাতে সরকারের কিছু একটা করা প্রয়োজন।

আরও পড়ুন- অমিত শাহ কলকাতায় পা রাখতেই বিমানবন্দরে আগুন! তারপর?

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...