Wednesday, June 3, 2026

দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো, জানাল কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজোর সহ পরবর্তী উৎসব। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে দুর্গাপুজোয় বিধিনিষেধ নিয়ে রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে আদালত।

গত মঙ্গলবার, দুর্গাপুজোর মতো বাকি উৎসবেও বিধিনিষেধ লাগু করা হোক বলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, কালীপুজো, কার্তিকপুজো, ছটপুজো জগদ্ধাত্রীপুজো এবং বড়দিনেও কড়া নিয়ম কার্যকর করা হোক। আজ, বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।

এদিনের শুনানিতে বিচারপতি বলেন, “সরকারের ইতিবাচক পদক্ষেপ এর জন্য উৎসবের মরশুমে আক্রান্তের সংখ্যা বাড়তে পারেনি। পুজো নিয়ে নির্দেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে রাজ্যের ভূমিকা অনুকরণ করার মতো। অসাধারণ কাজ করেছে রাজ্য সরকার। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সার্বিকভাবে ভালো কাজ হয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, দুর্গাপুজোর মতোই বিধি মেনে হোক কালীপুজো।

প্রসঙ্গত,করোনা পরিস্থিতিতে কালীপুজোয় বাজি না ফাটানো আবেদন জানিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, কালীপুজো এবং দীপাবলিতে বাজি ফাটাবেন না। কারণ বাজি থেকে যে দূষণ ছড়ায় তা করোনার ক্ষেত্রে মারাত্মক। বিসর্জনের শোভাযাত্রা হবে না বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে দিন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের এই নির্দেশ প্রত্যেকের মানা উচিত। কারণ করোনা মানুষের শ্বাস যন্ত্রের ক্ষতি করে। বাজি ফাটানোর পর দূষণ বাড়লে তা আরও ক্ষতি করবে।

আরও পড়ুন:অমিত সফর: নাটক করতে এসে দিবাস্বপ্ন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...