Saturday, March 14, 2026

তৃতীয় দফার ট্রায়ালে করোনা প্রতিরোধে ৯০ শতাংশ সফল ভ্যাকসিন, ঘোষণা পিফাইজার-বায়োএনটেকের

Date:

Share post:

কোভিড 19 ভ্যাকসিনে আশার আলো। আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা পিফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের যৌথ প্রয়াসে তৈরি ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে সেটি সংক্রমণ প্রতিরোধে ৯০ শতাংশ সফল বলে প্রমাণিত। সোমবার দুটি সংস্থার তরফে এই ঘোষণা করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গিয়েছে, ওই ভ্যাকসিনের দুটি ডোজের প্রথমটি প্রয়োগের ২৮দিন বাদে ও দ্বিতীয়টি দেওয়ার সাতদিন বাদে করোনা সংক্রমিত রোগীর দেহে প্রতিরোধ সুরক্ষা তৈরি হয়েছে।

আরও পড়ুন : টেলিমেডিসিনে করোনার চিকিৎসা নিয়েছেন ৫ লাখের বেশি মানুষ

আমেরিকার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দুটি সংস্থা দাবি, আগে থেকে সংক্রমণের লক্ষণ বা প্রমাণ মেলেনি, এমন মানুষের ক্ষেত্রে এই ভ্যাকসিন করোনা রুখতে ৯০ শতাংশের বেশি কার্যকর।

পিফাইজার কোম্পানির চেয়ারম্যান তথা সিইও অ্যালবার্ট বৌরলা বলেছেন, তাঁদের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের প্রথম পর্বের যে ফল এসেছে, তাতে করোনাভাইরাস প্রতিরোধী ক্ষমতার প্রাথমিক প্রমাণ মিলেছে।

আরও পড়ুন : করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে, জানাচ্ছে ‘হু’

বিশ্ব জুড়ে কোভিড মোকাবিলায় ভ্যাকসিন তৈরিতে নিরন্তর প্রয়াস চলছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, পুণের সিরাম ইনস্টিটিউট সহ একাধিক দেশের নানা কোম্পানি ভাইরাস তৈরিতে নেমেছে। তার মধ্যেই এই খবরে কিছুটা আশার আলো দেখছে সকলে।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...