Wednesday, May 6, 2026

পথে প্রসব: মা ও সদ্যোজাতকে গ্রিন করিডোর করে হাসপাতাল পৌঁছলেন অ্যাডিশনাল ওসি

Date:

Share post:

ফের পুলিশের মানবিক মুখ। সদ্য প্রসূতি ও সদ্যোজাতের দাঁড়ালেন পুলিশ আধিকারিক। ঘড়ির কাঁটা বেলা সাড়ে ১২টা পেরিয়েছে। সে সময় রাউন্ডে ছিলেন তিলজলা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সৌভিক চক্রবর্তী। হঠাৎ রাস্তায় এক জায়গায় জটলা দেখে এগিয়ে যান তিনি। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। পাশে সদ্যোজাত সন্তান। সঙ্গে রয়েছেন ওই মহিলার এক আত্মীয়া; সবাই বিহ্বল।

জানা যায়, চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজ থেকে রক্তপরীক্ষা করিয়ে বাড়ি ফিরছিলেন মনোহরা বিবি নামে অন্তঃস্বত্ত্বা ওই মহিলা ঘটকপুকুরে বাড়ি ফেরার বাসে উঠতেই হঠাতই প্রসব যন্ত্রণা শুরু। মনোহরা বিবির সঙ্গে ছিলেন তাঁর দিদি। বাসন্তীর পশ্চিম চৌবাগা মোড়ে বাস থেকে নেমে যেতে বাধ্য হন তাঁরা।রাস্তাতেই পুত্রসন্তানের জন্ম দেন মনোহরা।

বিষয়টি নজরে আসতেই এক মূহূর্ত সময় নষ্ট করেননি সৌভিক চক্রবর্তী। লালবাজারে যোগাযোগ করেন তিনি। কার্যত গ্রিন করিডোর করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয় মা ও তাঁর সন্তানকে। সৌভিক চক্রবর্তী জানান, পাইলট কারে গ্রিন করিডোরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় মা ও সন্তানকে। এই ঘটনায় পুলিশ আধিকারিককে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছে মনোহরা বিবির পরিবার।

আরও পড়ুন:লোকাল ট্রেনের যাত্রা শুরু: কড়া চ্যালেঞ্জের মোকাবিলায় রেল-রাজ্য

Related articles

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...